1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

দেবীগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলন

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
দেবীগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি

২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ সদরের কে.জি. স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আশরাফুল আলম সোহেল।

এই সম্মেলন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং রাজনৈতিক কার্যক্রম আরও সুসংগঠিত করবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট