1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেশে নিপাহ ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হার ১০০ শতাংশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
নিপাহ ভাইরাস

চলতি বছরের (২০২৪) ডিসেম্বর মাস পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক তথ্য হলো, এই বছর আক্রান্ত পাঁচজনই মারা গেছেন, যার ফলে মৃত্যুর হার ১০০ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৩ সালে নিপাহ ভাইরাসে ১৩ জন আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়। সেসময় মৃত্যুর হার ছিল ৭৭ শতাংশ।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন সভায় নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি নিয়ে একটি তথ্যভিত্তিক উপস্থাপনা দেন। তিনি উল্লেখ করেন, এ বছর আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দু’জন শিশু। আক্রান্তদের মধ্যে দু’জন মানিকগঞ্জের, আর বাকি তিনজনের বাড়ি খুলনা, শরীয়তপুর ও নওগাঁয়।

বক্তারা জানান, খেজুরের কাঁচা রস নিপাহ ভাইরাস সংক্রমণের প্রধান উৎস। শীতকালে খেজুরের রস সংগ্রহের সময় বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস রসে ছড়িয়ে পড়ে এবং তা পান করলে সংক্রমণ ঘটে। বিশেষ করে শীত মৌসুমে নিপাহ ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।

নিপাহ ভাইরাস মারাত্মক রোগ সৃষ্টি করে এবং আক্রান্তদের প্রায় ৭১ শতাংশের মৃত্যু হয়। বক্তারা এ ভাইরাসকে “প্রাণঘাতী” হিসেবে উল্লেখ করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

নিপাহ ভাইরাস থেকে মুক্ত থাকতে খেজুরের কাঁচা রস খাওয়া বন্ধ করতে হবে। ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। জনসাধারণকে ভাইরাসের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে।

বক্তারা বলেন, নিপাহ ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শীত মৌসুমে খেজুরের রস খাওয়া বন্ধ করা এবং স্বাস্থ্যকর্মীদের সঠিক সুরক্ষা নিশ্চিত করাই পারে এই মরণব্যাধি ভাইরাসের বিস্তার কমাতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট