1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

দেশ গার্মেন্টসের মুনাফা বেড়েছে, তবে নগদ প্রবাহে ঘাটতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ঢাকা স্টক এক্সচেঞ্জ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টস লিমিটেড চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা বৃদ্ধির খবর দিয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১০ পয়সা, যা গত বছর ছিল মাত্র ২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গতকাল বুধবার পরিচালনা পর্ষদের বৈঠকে পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনাফা বাড়লেও কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ আশাব্যঞ্জক নয়। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে মাইনাস ১ টাকা ৮০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা

প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৩ পয়সা

গত এক বছরে দেশ গার্মেন্টসের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৫৬ টাকা ৬০ পয়সা। আজ এই প্রতিবেদন লেখার সময় শেয়ারের দাম দাঁড়িয়েছে ৭০ টাকা ৩০ পয়সা

সম্প্রতি দেশ গার্মেন্টস তেমন উল্লেখযোগ্য লভ্যাংশ দেয়নি। নগদ লভ্যাংশ, ২০২৩: ৩%, ২০২১: ৫%, ২০১৭: ৫%

স্টক লভ্যাংশ, ২০২২: ১০%,  ২০২০: ৩%,  ২০১৯: ১০%, ২০১৮: ১০%

দেশ গার্মেন্টসের মুনাফা বৃদ্ধির বিষয়টি ইতিবাচক হলেও নগদ অর্থ প্রবাহে ঘাটতি এবং লভ্যাংশ প্রদানের নিম্ন হার বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট