1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ধর্ষণের বিরুদ্ধে স্বেচ্ছার পিরোজপুরের ছাত্র সমাজ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ধর্ষণের বিরুদ্ধে স্বেচ্ছার পিরোজপুরের ছাত্র সমাজ
দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পিরোজপুরের ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
 বুধবার (২৬ ফেব্রুয়ারি)  সকাল থেকে পিরোজপুর শহরের কেন্দ্রীয় চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেয়। এ সময় মিছিলটি পিরোজপুরে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রতিক্ষণ করে, এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্লেকার্ড।
শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে সোচ্চার। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
 এ সময় তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এর বিচার করতে না পারে তাহলে পদত্যাগ করতে হবে।  এর বিচার ছাত্ররাই করবে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা এমন সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।এসময় শিক্ষার্থীরা ফাসির মঞ্চ সাজিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট