1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

নাইজেরিয়ায় বাস ও পেট্রোল ট্যাংকার সংঘর্ষে ১৪ জন নিহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
নাইজেরিয়ায় বাস ও পেট্রোল ট্যাংকার সংঘর্ষে

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানী মিন্না থেকে ৮০ কিলোমিটার দূরে কুসোবোগি গ্রামের কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পেট্রোল ট্যাংকারের সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। এতে আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরব নিউজ।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের প্রধান কুমার সুকওয়ান জানান, বাসটি আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পেট্রোল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বাসটি নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোস থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার জন্য বাস চালকের অতিরিক্ত গতি ও ভুল ওভারটেকিংকেই দায়ী করা হয়েছে। নাইজেরিয়ায় ট্র্যাফিক আইন লঙ্ঘন ও দ্রুতগতির কারণে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

এর আগে, গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় কানো শহরে একটি যাত্রীবাহী ট্রাক উল্টে ২৩ জন নিহত হন। ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন মারা গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট