1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

নেছারাবাদ বিএনপি অফিসে আগুন, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
নেছারাবাদ বিএনপি অফিসে আগুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমুদয় কাঠী ইউনিয়নের বটতলা বাজারে  ইউনিয়ন বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১ টার দিকে বাজারের চা বিক্রেতা মো: মাহাবুব হোসেন তালুকদার প্রতিদিনের মতো দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিকট শব্দ শুনে তিনি দোকান থেকে বের হয়ে দেখতে পান বিএনপি কার্যালয়ের ভিতরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে অফিসের ভিতরে থাকা অনেক কিছুই পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী মোঃ ওলিউর রহমান বলেন, ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে বেশ কিছুদিন ধরে অপরিচিত লোকজনের আনাগোনা বারছিল।  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান  হুমায়ুন কবির ব্যাপারীর বাড়িতে একাধিকবার গোপন মিটিং হয়েছে বলে জানা গেছে। তার নির্দেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন বলেন, আমি এলাকার বাইরে আছি, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আমি থানায় অবহিত করেছি। থানা কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয়  ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে সমুদয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী জানান, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আমাকে এ জঘন্য  কাজে জড়ানোর চেষ্টা করছে। আমি এ নিকৃষ্টতম কাজের সাথে জড়িত নয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, বিএনপির ইউনিয়ন অফিসে আওয়ামী লীগের নেতা কর্মীরা  ছাড়া অন্য কেউ  আগুন দেয়নি, এটা তাদের পূর্ব পরিকল্পিত। বেশ আগে থেকেই তারা এর পরিকল্পনা করে আসছে। আমরা এই ধরনের নিকৃষ্টতম কাজের বিচার দাবি করছি।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো: বনি আমিন বলেন, বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা শুনে সেখানে পরিদর্শনে গিয়েছি।  আগুনে অফিসের  অনেক কিছুই পড়ে গেছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট