1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
শৈত্যপ্রবাহ/শীত

আজ শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা। এসময় তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে, যা এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। তবে সকালে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাছাড়া, বাতাসে আর্দ্রতা ৮৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর আগে ৩ জানুয়ারি, এবারের মৌসুমে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বৃহস্পতিবার তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, তবে এটি সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল না। ওই দিন নওগাঁর বদলগাছীতে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় যদি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে ওই এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। অন্যদিকে, ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহের কথা বলা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট