1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পটুয়াখালীতে কলেজছাত্রী ও নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
নিখোজের-পরে-লাশ-উদ্ধার-এর-প্রতিকি-ছবি

পটুয়াখালীতে এক কলেজছাত্রী ও এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পৃথক দুটি ঘটনায় তাদের লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই জনের মধ্যে একজন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়া মনি আক্তার (১৮) এবং অন্যজন পটুয়াখালী পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল তৃষা বিশ্বাস (২২)। রিয়া মণি দশমিনা উপজেলার মনিরুল ইসলামের মেয়ে এবং তৃষা বিশ্বাস মাদারীপুরের ডাসার উপজেলার আনন্দ বৈদ্যের স্ত্রী।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ জানান, সকাল নয়টার দিকে রিয়া মণির রুমমেটরা নাশতা করতে হোস্টেলের কক্ষ থেকে ডাইনিংয়ে যান। সাড়ে নয়টার দিকে ফিরে এসে তারা বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিয়া মণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নাহিয়ান নামে এক যুবক রিয়া মণিকে নিজের স্ত্রী দাবি করলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

জেলা পুলিশ সূত্র জানায়, তৃষা বিশ্বাস পটুয়াখালী পুলিশ লাইনসের তৃতীয় তলার ৩ নম্বর কক্ষে থাকতেন। রোববার সকালে দায়িত্বে না গেলে তার সহকর্মী ইতি রানী মালো ডাকতে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসানের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, তৃষা বিশ্বাসের মৃত্যু প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, দুটি লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিয়া মণির ঘটনায় নাহিয়ান নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুই ঘটনায় পুরো এলাকা শোকাহত ও বিভ্রান্ত। পুলিশের তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট