1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে চিংড়িপোনা বহনকারী মাইক্রোবাসে ডাকাতি, ৫ লাখ টাকার রেনু ছিনতাই

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পিরোজপুরে চিংড়িপোনা বহনকারী মাইক্রোবাসে ডাকাতি, ৫ লাখ টাকার রেনু ছিনতাই

পিরোজপুরের বেকুটিয়া সেতুর টোল প্লাজায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা একটি মাইক্রোবাস থামিয়ে গলদা চিংড়ির রেনু পোনা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এই সাড়াজাগানো ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে খুলনা মেট্রো-ছ-১১-০০৩৩ নম্বরের একটি মাইক্রোবাসে। চালক চঞ্চল চাকলাদার জানান, তিনি বাগেরহাটের উদ্দেশ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার একটি হ্যাচারী থেকে ১৮২ পলি গলদা রেনু পোনা নিয়ে যাচ্ছিলেন। কিন্তু টোল প্লাজায় পৌঁছানো মাত্রই ১০-১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে।

সন্ত্রাসীরা চালককে জিম্মি করে মাইক্রোবাসটি পৌরসভার বড় খলিশাখালী স্কুলের সামনে নিয়ে যায় এবং সেখানে চালককে ভয় দেখিয়ে গাড়িতে থাকা প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গলদা চিংড়ির রেনু এবং চালকের কাছে থাকা ৬ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয়।

এরপর ডাকাতরা চালক চঞ্চলকে অন্য একটি মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বাগেরহাটের বাসিন্দা চঞ্চল চাকলাদার অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো: তরিকুল ইসলাম।

তিনি বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত তদন্ত চলছে এবং প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট