1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পথসভা ও স্মারকলিপি প্রদান

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ” পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পথসভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) সকাল ১০টায় নতুন পৌরসভা সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

সংগঠনের আহ্বায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, পিরোজপুরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, আইডিবি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রাব্বানী ফিরোজ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ, আইডিবি সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৭ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকার নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ কেবল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করতে হবে।

তারা আরো বলেন, উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩% থেকে বৃদ্ধি করে ৫০% করতে হবে। পথসভা শেষে একটি স্মারকলিপি পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। বক্তারা আরও জানান, যদি যৌক্তিক দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট