1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ০৫ নেতা আদালত চত্বর থেকে গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
পিরোজপুর জেলা আওয়ামী লীগের ০৫ নেতা আদালত চত্বর থেকে গ্রেফতার
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের ০৫ নেতা মামলার হাজিরা দিতে আদালতে আসলে, আদালত চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
 রবিবার (০২মার্চ) সকালে জেলা জজ আদালতে হাজিরা দিতে আসলে তাদেরকে আটক করে পুলিশ। আটকের বিষয়ে  নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: আলাউদ্দিন খান, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শহিদুল হক পান্না, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস‌্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম.মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন , রবিবার সকালে পিরোজপুর জেলা আদালত থেকে ০৫ জনকে আটক করা হয়েছে। আটক কৃতদের মধ‌্যে মো: আলা উদ্দিন খাঁন এর নামে একটি ওয়ারেন্ট আছে আর বাকি ০৪ জনকে একটি নাশকতা মামলায় আটক করা হয়েছে। এছাড়া এডভোকেট এম, মতিউর রহমান ইন্দুরকানির ঘোষের হাটের শুক্কুর হত্যা মামলার আসামি রয়েছেন বলে জানা গেছে।
০৫ আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী  ফ্যাসিস্ট  সরকারের পতন হওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন। রবিবার আদালতে মামলার হাজিরা দিতে আসলে তাদেরকে গ্রেফতার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট