1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন ব্যাংক খাতের সংকট সমাধান না হলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: হোসেন জিল্লুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক অনুষ্ঠিত আবুধাবির বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে ড্রোন হামলা শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেটের অভিযোগ, দলিল লেখক শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত দাবি ‘রাজবাড়ীর বস’কে দেখতে ভিড় করছেন শত শত মানুষ দিঘলিয়ায় জমি বিরোধে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শার্লক হোমসের ড. ওয়াটসন অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
হাইকোর্টে

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ এ রিট আবেদন করেন।

রোববার (১৭ মে) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেছেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, “অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। ওই সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে সহজে উৎখাত করা না যায়।”

এদিকে রিট আবেদনকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, “যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি। কীভাবে তদন্ত হবে, তা সরকার নির্ধারণ করবে।”

তিনি জানান, অ্যাটর্নি জেনারেল আদালতে বিষয়টি সম্পর্কে আরও নির্দেশনা নেওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট