1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা করবে চীন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়নে বড় আকারের অর্থায়নের ঘোষণা দিয়েছে চীন। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বেইজিং। এ সহায়তা ঘোষণা করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

রবিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নূরজাহান বেগম জানান, ঢাকার ধামরাই এলাকায় পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে চীন। এটি বাংলাদেশের জন্য প্রথম এ ধরনের উদ্যোগ। এছাড়াও একটি ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ নিয়েও আলোচনা চলছে, যা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে সহায়ক হবে।

চীনের রাষ্ট্রদূতের বক্তব্য উল্লেখ করে উপদেষ্টা বলেন, সদ্য শেষ হওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

নূরজাহান বেগম আশাবাদ ব্যক্ত করে বলেন, “অদূর ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকরা উন্নত চিকিৎসার জন্য সহজেই চীনে ভ্রমণ করতে পারবেন। এই ধরনের সহযোগিতা দু’দেশের জনগণের স্বাস্থ্যসেবা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের সঙ্গে বাংলাদেশের এই যৌথ উদ্যোগ ও বিনিয়োগ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। এটি শুধু চিকিৎসা খাত নয়, স্বাস্থ্যশিক্ষা ও গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট