1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ভারতের কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মিলল নেপালি ছাত্রীর লাশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
ভারতের কেআইআইটি বিশ্ববিদ্যালয়

ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলে ২০ বছর বয়সী নেপালি ছাত্রী প্রকৃতি লামসালকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী এই ছাত্রীর মৃত্যু নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নেপালি শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। এ ঘটনায় তার এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠিয়েছে। পরে তা পরিবারকে হস্তান্তর করা হবে।

নেপালের ক্ষুব্ধ শিক্ষার্থীরা কেআইআইটি ক্যাম্পাসের কাছে রাস্তা অবরোধ করে। তারা অভিযোগ করেন, প্রকৃতি লামসালকে তার ব্যাচমেট হয়রানি করেছিল এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অফিসে জানানো হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনা ঘটার পরপরই পুলিশকে অবহিত করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য একজন ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে, যার সঙ্গে নিহত ছাত্রীর সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত বিরোধের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেপাল থেকে আসা সব শিক্ষার্থীর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং তাদের দ্রুত বাড়ি ফেরার নির্দেশ দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট