1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভারতে আশ্রিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
শেখ হাসিনা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বেশিরভাগ অংশগ্রহণকারী এক জনমত জরিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্স (সাবেক টুইটার)-এ এই জরিপ চালায়।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্য ও সিকিমের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হবে। সারাদেশের জরিপে ২১.১ শতাংশ উত্তরদাতা একই মত প্রকাশ করেছেন। দক্ষিণ-পূর্ব ভারতের ৮ রাজ্যের ১৬ শতাংশ এবং পুরো ভারতের ২৯.১ শতাংশ অংশগ্রহণকারী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের ২৩ শতাংশ এবং পুরো ভারতের ৩৭.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত সঠিক ছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে কূটনৈতিক নোট পাঠিয়েছে। তবে ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট