1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো ইউরোপীয় ইউনিয়ন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো ইউরোপীয় ইউনিয়ন

বাণিজ্য যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে আগামী মাস থেকে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে ২৬ বিলিয়ন ইউরো (২৮ বিলিয়ন ডলার) মূল্যের পণ্যে এই শুল্ক আরোপ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫% শুল্ক কার্যকর করেছেন। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশন জানায়, ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ শেষ করবে এবং ১৩ এপ্রিলের মধ্যে এই পাল্টা শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে।

ইইউর নতুন শুল্ক জাহাজ, বোরবন হুইস্কি এবং মোটরবাইকসহ বিভিন্ন পণ্যের ওপর প্রযোজ্য হবে। পাশাপাশি, অন্যান্য পণ্য বিভাগেও শুল্ক আরোপের বিষয়ে দুই সপ্তাহের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছে ইইউ।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন জানিয়েছেন, ইইউ আলোচনার দরজা উন্মুক্ত রেখেছে এবং উচ্চ শুল্ক আরোপ কোনো পক্ষের স্বার্থে নয়। তিনি বলেন,
“আজ আমরা যে পাল্টা ব্যবস্থা নিচ্ছি, তা শক্তিশালী কিন্তু আনুপাতিক। যেহেতু যুক্তরাষ্ট্র ২৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক আরোপ করছে, আমরা ২৬ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি।”

তিনি আরও বলেন, বর্তমান ভূ-অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এমন শুল্ক আরোপ বাণিজ্য সম্পর্কের জন্য ক্ষতিকর। ইইউ অর্থপূর্ণ সংলাপে অংশগ্রহণ করতে প্রস্তুত বলে জানান তিনি।

এই পাল্টা শুল্ক বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জটিল হতে পারে। এখন দেখার বিষয়, উভয় পক্ষ কীভাবে এই বাণিজ্য উত্তেজনা নিরসনের পথ খুঁজে বের করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট