1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

মাহফিল থেকে ফেরার পথে কুমিল্লায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে

কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)। গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় নোয়াখালীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশায় বেপরোয়া গতিতে যানবাহন চালানো হতে পারে। তিনি বলেন, “কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দ্রুতগতিতে ছিল, এ কারণে সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি হতে পারে।”

ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট