1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মোটরসাইকেল দুর্ঘটনায় জিয়ানগরে স্কুল ছাত্র নিহত, আহত -০১

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ২নং পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে এবং রিফাত (১৫) নামে তার এক চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (০৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার টগরা টেংরাখালী সড়কের হাওলাদার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুল ইসলাম পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে। সে জিয়া নগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিলেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাবিবুল ইসলাম এবং রিফাত ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে ড্রাইভিং শিখতেছিল। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে পড়ে গিয়ে দুজনই গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং রিফাতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন জানান, মোটরসাইকেল ড্রাইভিং শিখতে গিয়ে দুই স্কুল ছাত্র গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয় এবং রিফাত নামে এক স্কুল ছাত্র হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। নিহত হাবিবুলের  পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট