1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

যুক্তরাজ্য থেকে ১৯,২৪৪ অপরাধী নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
যুক্তরাজ্য থেকে ১৯,২৪৪ অপরাধী নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ

যুক্তরাজ্য সরকার তাদের দেশে অবস্থানরত ১৯,২৪৪ জন বিদেশি অপরাধীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির হোম অফিস। এই বিশাল সংখ্যক অপরাধীদের মধ্যে কেউই সাধারণ অবৈধ অভিবাসী নন, বরং তারা প্রত্যেকেই যুক্তরাজ্যে নানা ধরণের অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ইভেট কুপার সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন, এই অপরাধীরা কোন দেশের নাগরিক, তারা কী ধরনের অপরাধে যুক্ত ছিলেন—এইসব তথ্য প্রকাশ করতে হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য, অপরাধীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

হোম অফিস জানায়, ২০২৪ সালের শুরুতে লেবার পার্টি সরকার ক্ষমতা গ্রহণের সময় অপরাধীর সংখ্যা ছিল প্রায় ১৭,০০০। কিন্তু বছর শেষে, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৯,২৪৪ জনে। বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্ট করে যে লেবার সরকারের প্রথম কয়েক মাসে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে।

সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আলবেনিয়ান, পোলিশ ও রোমানিয়ান নাগরিক রয়েছে, যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

সরকারি বিবৃতি অনুযায়ী, এই অপরাধীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা। প্রত্যেক অপরাধীই যুক্তরাজ্যের আইনে কোর্টে আপিল করার অধিকার রাখে এবং সেই আপিল প্রক্রিয়াই ফেরত পাঠানোর সময়কে দীর্ঘায়িত করে।

তবে সরকার জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি থেকে শুরু করে শতাধিক অপরাধীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এই কার্যক্রম আরও জোরদার করতে সরকারের পক্ষ থেকে নতুন আইনগত সংস্কার ও চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট