1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

রাশিয়ার এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন রোগীদের জন্য বিনামূল্যে দেবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
রাশিয়ার নিজস্ব এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন

রাশিয়া প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে এমআরএনএ ভিত্তিক ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন এ তথ্য জানিয়েছেন।

ভ্যাকসিনটি রাশিয়ার বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় তৈরি করা হয়েছে এবং ২০২৫ সালের প্রথম দিকেই এটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এটি সম্পূর্ণ বিনামূল্যে ক্যানসার রোগীদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ভ্যাকসিনটির প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলো ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, ভ্যাকসিনটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া কার্যকরভাবে রোধ করতে সক্ষম।

২০২৫ সালে বাজারে ছাড়ার পর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভ্যাকসিনটি দেশজুড়ে ক্যানসার রোগীদের জন্য সহজলভ্য করতে চায়। এটি ক্যানসার চিকিৎসায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই উদ্ভাবনটি ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে বৈশ্বিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং রাশিয়ার স্বাস্থ্যসেবা খাতে বিশেষ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট