1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ইন্দুরকানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

নাজমুল হোসেন,পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ পিরোজপুরের ইন্দুরকানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০.৩০টায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা শাখার সভাপতি এ্যাড.ননী গোপাল রায়ের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত থেকে উদ্বোধন করেন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ইন্দুরকানী বাজারে অবস্থিত অএ উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় পূজা মন্ডপের সামনে এসে শেষ হয়। এ সময় শ্রীকৃষ্ণের ভক্তদের ভজনগান পরিবেশন করতে দেখা যায় যা ধর্মীয় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। শোভাযাত্রায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ এতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.হাফিজুর রহমান তালুকদার,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি বাবু অমল কৃষ্ণ সাহা, বাংলাদেশ পূজা পরিষদের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রনজিত হাজরা,শিক্ষক সন্তোষ কুমার, সুবিনয় হালদার, বাসুদেব রায়, সচিন মিস্ত্রী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট