1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সিইএস মেলা শুরু হচ্ছে মঙ্গলবার, যেসব প্রযুক্তির চমক দেখা যেতে পারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
সিইএস

বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক পণ্যের মেলা ‘কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)’ আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে লাস ভেগাস কনভেনশন সেন্টার-এ শুরু হচ্ছে। এবারের মেলায় বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য ও উদ্ভাবিত প্রযুক্তি উন্মোচন করতে যাচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পণ্যগুলো এ বছরের মেলার চমক হতে পারে।

এ বছরের সিইএস মেলায় বিভিন্ন পণ্যের মধ্যে প্রধান আকর্ষণ হতে পারে:

এ বছর সিইএসে বড় পর্দার টেলিভিশন, বিশেষ করে ৭৫ ইঞ্চি বা তার চেয়ে বড় ওএলইডি এবং মিনি এলইডি টিভি উন্মোচিত হতে পারে। জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেমন স্যামসাং, এলজি, টিসিএল, এবং হাইসেন্স তাদের সর্বশেষ টেলিভিশন প্রযুক্তি প্রদর্শন করবে। এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর টেলিভিশনগুলোতে স্বয়ংক্রিয় ছবি ও শব্দ নিয়ন্ত্রণ সহ নানা সুবিধা ব্যবহার করা যাবে।

এ বছরের সিইএসে স্মার্ট হোম প্রযুক্তি এক নতুন মাত্রা পেতে পারে। স্মার্ট লক প্রযুক্তির উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এছাড়া, স্পর্শনির্ভর ইন্টারফেস-যুক্ত নতুন স্মার্ট হোম পণ্যসমূহ এবং রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম-এ এআই প্রযুক্তির সংযোজন হতে পারে। স্যামসাং ইতিমধ্যেই তাদের ‘স্ক্রিনস এভরিহয়্যার’ উদ্যোগ ঘোষণা করেছে, যেখানে প্রতিটি যন্ত্রের পর্দায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শিত হবে।

গাড়ি নিয়ে আলোচনার পরিমাণ এবারের সিইএসে কিছুটা কম হলেও, সনি ও হোন্ডার যৌথ উদ্যোগে তৈরি আফিলা এবং বিএমডব্লিউ-এর নতুন প্ল্যাটফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হতে পারে। এছাড়া, জন ডিয়ার এবং ওশকোশ কোম্পানি বৈদ্যুতিক গাড়ির নতুন ব্যাটারি প্রযুক্তি প্রদর্শন করতে পারে।

এ বছরের সিইএসে গ্রাফিকস প্রযুক্তি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে। এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের গ্রাফিকস কার্ড এবং এএমডির নতুন আরডিএনএ ৪ জিপিইউ উন্মোচন হতে পারে। ইন্টেলও তাদের নতুন অ্যারো লেক চিপস এবং গেমিং ল্যাপটপের হালনাগাদ সংস্করণ প্রদর্শন করতে পারে।

এনভিডিয়া এবং এএমডি তাদের নতুন প্রজন্মের জিপিইউ এবং ডিএলএসএস প্রযুক্তি উন্মোচন করতে পারে। এছাড়া, নতুন গেমিং মনিটর এবং অন্যান্য গেমিং যন্ত্রও মেলায় আসতে পারে।

ফোনের বিকল্প হিসেবে স্মার্ট গ্লাস, ক্যামেরা এবং পর্দাবিহীন প্রযুক্তি পণ্য এবারের সিইএস মেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে। এছাড়াও, স্মার্ট রিং, এআই ওয়্যারেবল এবং স্মার্ট গ্লাস-এর নতুন মডেলও প্রদর্শিত হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট