1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাড়ইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে পুলিশের একটি দল তদন্ত করতে ৩ ডিসেম্বর সকালে গ্রামে আসে। তদন্ত শেষ করে পুলিশ চলে যাওয়ার পর, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যা দ্রুত এক রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধদের মধ্যে রয়েছে মুহিবুর রহমান চৌধুরী (৩০), আঞ্জু চৌধুরী (২৫), সোহেল চৌধুরী (৩০), জুয়েল চৌধুরী (৪৫), আকমল চৌধুরী (৬০), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫) এবং তাসিম চৌধুরী (৪০)। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের ঘটনায় অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অস্ত্র উদ্ধার এবং আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।

এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ মোট ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই সংঘর্ষের পর স্থানীয় এলাকাবাসী শঙ্কা প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট