1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

স্বচ্ছ নির্বাচন ও ভোটার তালিকা চূড়ান্তকরণ নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হলে তা তাদের ওপর চাপ সৃষ্টি করবে এবং এতে নির্বাচন কমিশনের কাজও সহজ হয়ে যাবে। তিনি আরও বলেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যা বাস্তবায়িত না হলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। ভোটাধিকার শুধু অধিকার নয়, এটি এখন দায়িত্বও।

নির্বাচন কমিশনার নাসির উদ্দীন বলেন, রাজনৈতিক দলগুলো যার যার দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেবে এবং এতে ভিন্নতা থাকবে, যা গণতন্ত্রের সৌন্দর্য। দলগুলো যখন বিপরীতমুখী বক্তব্য দেয়, তখন তিনি আশাহত হন না, বরং বিশ্বাস করেন যে, একপর্যায়ে তারা একমত হবে।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধ ঘরের পরিবর্তে খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমিও চাই, আমাদের ভোটটা হোক স্বচ্ছ ও ট্রান্সপারেন্ট। সেটা কীভাবে সম্ভব? যদি আমরা বদ্ধ ঘরে ভোট গ্রহণ করি! তাই আমি চাই, আমাদের নির্বাচনটা হোক খোলা মাঠে।’ তিনি আরও বলেন, ‘সবাই সহযোগিতা করলে আমি এই সংস্কার করতে চাই, খোলা মাঠে নির্বাচন আয়োজন করতে চাই।’

তাহমিদা আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এটি বাস্তবসম্মত কি না, তা ভেবে দেখা দরকার।’ তিনি আরও বলেন, ‘একটি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের শাসক নির্বাচন করে এবং ভোটারদের মতামত তখনই প্রতিফলিত হবে, যখন তারা সঠিকভাবে ভোট দিতে পারবেন।’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘কেউ দায় এড়াতে পারে না। আমরা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমরা ভাঙব কিন্তু মচকাব না।’

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে আরেকটি ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট