1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

হত্যা ষড়যন্ত্রের অভিযোগ ইলন মাস্কের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ইলন মাস্কে

মার্কিন ধনকুবের, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা ইলন মাস্ক অভিযোগ করেছেন যে, সরকারি অপচয় ও দুর্নীতি বন্ধে তার প্রচেষ্টা থামানোর জন্য তাকে হত্যার ষড়যন্ত্র চলছে।

সম্প্রতি টেসলার গাড়ি ও ডিলারশিপগুলোতে ধারাবাহিক সহিংস হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বেশ কিছু সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। লাস ভেগাসের একটি টেসলা কেন্দ্রে ককটেল হামলায় কমপক্ষে পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাস্ক ট্রাম্প ঘোষিত বাজেট কর্তন ও ফেডারেল কর্মী ছাঁটাইয়ের তত্ত্বাবধান করেছেন। সমালোচকরা তাকে ‘চরম কঠোর নীতি’ অনুসরণের জন্য অভিযুক্ত করলেও তার সমর্থকদের মতে, এই পদক্ষেপগুলো সরকারি অপচয় রোধে জরুরি।

ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, “তারা মূলত আমাকে হত্যা করতে চায়, কারণ আমি তাদের জালিয়াতি বন্ধ করছি। আর তারা টেসলাকেও আঘাত করতে চায়, কারণ আমরা সরকারের ভয়াবহ অপচয় ও দুর্নীতি বন্ধ করছি।” তিনি আরও বলেন, “কে অর্থায়ন করছে এবং কে এর সমন্বয় করছে? এটা পাগলামি! আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাস্কের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশজুড়ে টেসলা সম্পর্কিত সম্পত্তিতে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটছে। কিছু ফেডারেল কর্মী টেসলার গ্রাহকদের লক্ষ্য করে চরম পদক্ষেপ নিয়েছেন। এমনকি অনলাইনে টেসলা মালিকদের ঠিকানা প্রকাশ করে তাদের যানবাহনে রঙ স্প্রে করার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি টেসলার ওপর সহিংসতার নিন্দা জানিয়ে এটিকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি হামলাকারীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, ভবিষ্যতে এমন আক্রমণ হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হুমকি ও আক্রমণের পরও মাস্ক নিজের অবস্থানে অবিচল রয়েছেন। তার মতে, এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে তার ও ট্রাম্পের নীতিগুলো কার্যকরভাবে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট