1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

হাজীপুর হিযবুল রাসূল কমিটির উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

মোঃসাইদুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
ওয়াজ ও দোয়া মাহফিল

হাজীপুর হিযবুল রাসূল কমিটির উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বাদ আসর হাজীপুর বড় জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আদেরী। তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতী গাজী সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন হযরত মাওলানা মুফতি আবদুল মান্নান জালালী।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাহবুব হোসেন।
বিশেষ আলোচনায় অংশ নেন – হযরত মাওলানা ইয়াসিন আল উয়েসী,  মাওলানা মিরাজ আল কাদরী,  মাওলানা আবদুল কালাম শান্তিনগরী ।

দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন – হিযবুল রাসূল কমিটির উপদেষ্টা মো. জাকির হোসেন (সভাপতি), শাহাবুদ্দীন ঢালী, বাদল ঢালী, মাসুদ রানা ও আলম মিয়া। হিযবুল রাসূল কমিটির সকল সদস্যবৃন্দ।

মাহফিলে কবরবাসীদের রুহের মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। উপস্থিত মুসল্লিরা অত্যন্ত উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মাহফিলে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট