1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

হারুন অর রশিদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
চিলাহাটি ইউনিয়ন চেয়ারম্যান
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হারুন অর রশিদ ও বিএনপির নেতৃবৃন্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকালে দেবীগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, সমকালের প্রতিনিধি হরিষ চন্দ্র রায় ও দেশকাল ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে ‘মাদ্রাসার জমি লিজের টাকা চেয়ারম্যানের পকেটে’ শিরোনামে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন।

চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, তার সততা ও সামাজিক-রাজনৈতিক জীবন পরিচালনার কারণে কিছু মানুষ তাকে হিংসা ও অপবাদ দেয়। তিনি জানান, তার কাছে মাদ্রাসার জমি লিজের এক লাখ ৯০ হাজার টাকা জমা ছিল, যা মাদ্রাসার সুপার তাকে নিতে বলেন। তিনি সংবাদ কর্মীদের সতর্কতা অবলম্বন করে ভবিষ্যতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুসফিকুর রহমান বাবু, পৌর যুবদলের সদস্য সচিব রেজাউল ইসলাম লিটন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হক, দপ্তর সম্পাদক হুমায়ুন শেখ ও ইউপি সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট