1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

৬ হাজার টাকার জন্য হত্যা মামলায় ০৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
৬ হাজার টাকার জন্য হত্যা মামলায় ০৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়  মাত্র ৬ হাজার টাকার জন্য যুবককে হত্যার দায়ে ০৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড  প্রদান করেছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলমের আদালত এ রায় প্রদান করেছেন।
রায় ঘোষণার সময় ০২জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি ০২জন আসামি পলাতক রয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫),  আ: জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০) রায় ঘোষণার সময় আসামি আব্দুল জব্বার হিরু ও খোকন মোল্লা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়  ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউম্স অফিসের এমএলএসএস পদে চাকরি করতেন। ঘটনার রাতে ভিকটিম তার নিজ এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামে একটি খালের পাশে আসলে আসামিরা তাকে হত্যা করে তার নিকট থাকা ০৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তার মরদেহ খালের পাশে ফেলে রেখে আসামিরা চলে যায়। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়ালিদ হাসান বাবু জানান,  ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামে একটি খালের পাশে অজ্ঞাত নামা লাশ পাওয়ার মামলায় ০৪ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট  প্রদান করেন। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে  তাদের আরও ০৬ মাস সশ্রম  কারাদণ্ড প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট