1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

৭০ বছর লিভ-ইন সম্পর্কের পর ৯৫ ও ৯০ বছর বয়সে বিয়ে, ভাইরাল দম্পতি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
৭০ বছর লিভ-ইন সম্পর্কের পর ৯৫ ও ৯০ বছর বয়সে বিয়ে, ভাইরাল দম্পতি

ভালোবাসার কোনো বয়স হয় না—এ কথার প্রকৃত উদাহরণ হয়ে উঠেছেন ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী। দীর্ঘ ৭০ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর জীবনের শেষ প্রান্তে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ৯৫ বছর বয়সী বর ও ৯০ বছর বয়সী কনে।

দুজনেই ছেলেবেলা থেকেই একসঙ্গে ছিলেন, গড়েছেন পরিবার, জন্ম দিয়েছেন আট সন্তানের। এখন তাঁদের অনেক সন্তান পঞ্চাশ পেরিয়ে গেছেন। এমনকি নাতি-নাতনিরাও গাঁটছড়া বেঁধে ফেলেছেন। এত কিছুর পরও বিয়ে করেননি রামাভাই ও জিওয়ালি দেবী। তবে অবশেষে সিদ্ধান্ত নেন, জীবনের এই অধ্যায়টি পূর্ণতা দেওয়া উচিত।

এই সিদ্ধান্তে কেউই আপত্তি করেননি। বরং তাঁদের সন্তান-সন্ততি এবং গোটা গ্রাম মিলে আয়োজন করে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ, ডিজে পার্টি, সাজসজ্জা—কোনো কিছুতেই কমতি ছিল না। যেন কয়েক দশক পর দুই হৃদয়ের মিলন উদযাপন করতে কোনো কিছুর কমতি রাখেনি পরিবার ও প্রতিবেশীরা।

তাদের এক সন্তান কান্তিলাল খারারি বলেন, ‘বাবা-মা বিয়ের কথা বলার পর আমরা কেউই আপত্তি করিনি। ওদের আনন্দেই আমাদের আনন্দ। গ্রামের সবাই উপস্থিত ছিল, সবাই খুব খুশি।’

এই অনন্য বিয়ের ভিডিও ও ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভালোবাসা ও সম্পর্কের গভীরতার অনন্য উদাহরণ হিসেবে অনেকেই দম্পতির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

রামাভাই ও জিওয়ালি দেবীর এই বিয়ে শুধু একটি সম্পর্কের পরিণতিই নয়, এটি একটি বার্তা—ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই। সময় যতই পেরিয়ে যাক, সম্মান ও পূর্ণতার অধিকার সব সম্পর্কেরই আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট