1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠালেন নরেন্দ্র মোদি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই বার্তা পাঠান।

নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বলেন, “পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

তিনি উল্লেখ করেন, ভারতে ২০ কোটি মুসলমান এই পবিত্র মাসে রোজা পালন করেছেন এবং ঈদ হলো আনন্দ, সংহতি, কৃতজ্ঞতা ও সহানুভূতির প্রতীক।

মোদি আরও বলেন, ঈদুল ফিতরের এই শুভ উপলক্ষে তিনি বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশ একসঙ্গে এগিয়ে যাবে।

এই শুভেচ্ছা বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট