1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ঝিনাইদহের ডিসি নারায়ণগঞ্জে ভাইরাল ৭০০ কেজির দানব ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যে ঢাকা প্রশাসনে বড় রদবদল, সাত গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন নিয়োগ দেশে আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে হামের সংক্রমণ ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নিলামে আরও ২ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ: কোন রুটে কত ভাড়া নির্ধারণ করলো সরকার

বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূস

বঙ্গোপসাগর অঞ্চলের সহযোগিতা জোট বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বেন ড. ইউনূস এবং ৪ এপ্রিল (শুক্রবার) রাত ৮টায় দেশে ফিরবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমসটেক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের একটি বৈঠকের জন্য শিডিউল চাওয়া হয়েছে। বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবারের সম্মেলন থেকেই বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ। সংগঠনটির বর্তমান সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও থাইল্যান্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট