1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭)
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭)।

রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন বন্ধু। এসময় ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি ব্রিজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার ইতালি প্রবাসী লাঞ্জু মিয়ার একমাত্র ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পড়ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন এবং মেহেদির কানে হেডফোন লাগানো ছিল। এসময় ভুয়াপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও তিনি তা শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে, মেহেদি উঠে দাঁড়ালেও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মাথা লাগলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, “অবহেলায় হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার কারণে মেহেদির মাথায় ট্রেনের ধাক্কা লাগে। বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে, পথে তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট