1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বিস্ফোরক মামলায় পিরোজপুরে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার : জেল হাজতে প্রেরণ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
পিরোজপুরের কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম (৫২)
বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় পিরোজপুরের কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম (৫২)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৫এপ্রিল) গভীর রাতে পিরোজপুর সদর থানা পুলিশ শহরের পশ্চিম শিকারপুর এলাকা তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেন।
সদর থানা সূত্রে জানা যায়, উত্তর শিকারপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ২৫/৩/২০২৫ ইং তারিখে পিরোজপুর সদর থানায় অভিযুক্ত আব্দুল আলীমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর ৩/৪/৬ ধারায় এবং পেনাল কোডের ধারা ১৪৩/৩৪১/৩২৩/৪২৭- এ মামলা দায়ের করেন, যাহার মামলা নং ১৯/২০২৫
অভিযুক্ত আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাত বেকুটিয়া গ্রামের মৃত:আব্দুর রহমানের ছেলে এবং সদর উপজেলার কুমারখালী মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
এ ব্যাপারে ঐ মাদ্রাসার স্থগিতকৃত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন গাজী বলেন, “মাওলানা আব্দুল আলীম জুনিয়র শিক্ষক হয়েও ক্ষমতার দাপটে অবৈধ স্কেল গ্রহণ করে সহকারী অধ্যাপক হয়েছেন, ৮ম শ্রেণীর ছাত্রীকে মিথ্যা প্রলোভন দিয়ে বিয়ে করা,বাইতুল আইতাম শিশু সদনে ইয়াতিম না রেখে ক্যাপিটেশন গ্রান্টের অর্থ আত্মসাৎ,ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে”।
মামলার বাদি সিরাজুল ইসলাম বলেন,অভিযুক্ত আব্দুল আলীম গ্রেপ্তার হওয়ার পর আসামির আত্মীয়-স্বজনরা আমার বাসায় এসে দেখে নেওয়া সব নানা ধরনের হুমকি ধামকি দিয়ে গেছে, আমি সদর থানায় অবহিত করেছি।
পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিম বিস্ফোরক দ্রব্য মামলা আইনে এজাহার ভুক্ত আসামি,তাকে শনিবার গভীর রাতে পশ্চিম শিকারপুর তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট