1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে হত্যা-ধর্ষণ-চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক যুবলীগ ক্যাডার গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লাকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ
পিরোজপুরের কাউখালীতে হত্যা,ধর্ষণ,চাঁদাবাজি,বিএনপি অফিস ভাঙচুর সহ একাধিক মামলার পলাতক আসামী যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লাকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
শুক্রবার (১১এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান হোসেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে  কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল মোল্লা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের জালাল মোল্লার ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়,উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে কাউখালী ও ভান্ডারিয়া থানায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লা কাউখালী উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ৩৫ নম্বর আসামি।
কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান বলেন গ্রেফতারকৃত উজ্জ্বল মোল্লা নামে বিভিন্ন থানায় ০৭টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে। পুলিশ দীর্ঘদিন যাবত তাকে গ্রেফতারের জন্য  খুঁজছে,গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে কাউখালির জোলাগাতি থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেফতার করতে সক্ষম হই, তাকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট