1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম। এছাড়াও জেলার শীর্ষস্থানীয় সাংবাদিকরাও এই সভায় অংশ নেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে বলেন,“সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা প্রতিদিনের বাস্তবতা, অনিয়ম এবং অপরাধ তুলে ধরেন, যা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে ওঠে।”

তিনি আরও বলেন,“সাংবাদিকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে অপরের পরিপূরক। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষেরই সমানভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করা প্রয়োজন।”

পুলিশ সুপার বিশেষভাবে প্রশংসা করেন পিরোজপুর জেলার সাংবাদিকদের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতার জন্য। তিনি বলেন, “পিরোজপুরের সাংবাদিকেরা আন্তরিকতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। দেশের অন্য জেলার জন্য তারা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

তিনি সাংবাদিকদের আরও বেশি অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট