1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পহেলা বৈশাখের আগেই ডিসি হিলে হামলা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
পহেলা বৈশাখের আগেই ডিসি হিলে হামলা

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে সাজানো মঞ্চ, প্যান্ডেল, চেয়ার ও ব্যানারসহ নানা আনুষঙ্গিক সরঞ্জাম ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলা চালানো হয়। ঘটনায় চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ। প্রতিবাদস্বরূপ পহেলা বৈশাখের দিন ডিসি হিলে সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।

আয়োজকদের মতে, বৈশাখের আগের দিন সন্ধ্যায় ৪০-৫০ জন যুবক একযোগে মঞ্চে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে। হামলায় ক্ষতিগ্রস্ত হয় মঞ্চ, প্যান্ডেল ও সামনের চেয়ারসহ পুরো আয়োজন। চট্টগ্রামের “সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ” কয়েক সপ্তাহ ধরে বর্ষবরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা জানিয়েছেন, সোমবার সকাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও হামলার কারণে সেটি আর হচ্ছে না।

পরিষদের অন্যতম সংগঠক প্রণব চৌধুরী বলেন, “পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে আমরা ডিসি হিলজুড়ে সাজসজ্জা করেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা এসে সমস্ত আয়োজন তছনছ করে দিয়েছে। এটি শুধু আয়োজন নয়, আমাদের সংস্কৃতির ওপরই সরাসরি আঘাত।”

ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত টিম পাঠিয়েছি। হামলার কারণ এবং কারা এই হামলায় জড়িত, তা জানার চেষ্টা চলছে।”

ডিসি হিলের আয়োজন বাতিল ঘোষণা করেছেন সাংস্কৃতিক কর্মীরা। সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, “এভাবে আমাদের সংস্কৃতি চর্চার জায়গায় হামলা চালানো হয়েছে। তাই প্রতিবাদস্বরূপ এবারের বৈশাখী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমরা চরম হতাশ।”

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এমন সহিংস ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সকলেই একমত যে, বর্ষবরণের আগের রাতে এমন হামলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং জাতীয় ঐতিহ্যের ওপর আঘাত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট