1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

জামালপুর জেলা কারাগারে রফিকুল ইসলাম নামে এক কয়েদি মারা গেছেন। রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মারা যান তিনি।

মৃত রফিকুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্ব রেখির পাড় এলাকার আজিম উদ্দিন মোল্লার ছেলে। তিনি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১ জানুয়ারি তাকে কারাগারে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার আবুল কালাম আজাদ।

কারা কর্তৃপক্ষ জানায়, কয়েদি রফিকুল ইসলাম ডায়েবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার খাবারের আগে তিনি ইনসুলিন নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উল্লেখ্য, রফিকুল ইসলামকে চেক জালিয়াতির মামলায় আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলন। এ ছাড়াও তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট