1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

ড. মুহাম্মদ ইউনূস: অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও জনগণের আস্থা তুঙ্গে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা এখনও তুঙ্গে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের জন্য একটি ভালো সমাধান হিসেবে বিবেচনা করছে।

রোববার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল-জাজিরা’-র বিশেষ পর্ব ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ’-এ এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে উপস্থাপক ড. ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পরের “মধুচন্দ্রিমা” পর্ব শেষ হয়ে গেছে কিনা এবং বর্তমানের বড় বড় চ্যালেঞ্জগুলোর সমাধান কিভাবে হবে। এর জবাবে ড. ইউনূস বলেন, “মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। এখনো আমরা এমন কোনো সমস্যার সম্মুখীন হইনি যেখানে জনগণ বলছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করো।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সাথে একসঙ্গে কাজ করছি। লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে ফেরত পাঠানো এবং বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে বোঝাপড়া তৈরি করা।”

ভবিষ্যত নির্বাচন প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, “সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন শেষ হবে। জুনের পরে নির্বাচন যাবে না।”

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দলটি নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে আসবে কি না। এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকার ওপরও বিষয়টি নির্ভর করবে বলে উল্লেখ করেন তিনি।

উপস্থাপক যখন প্রশ্ন করেন আওয়ামী লীগের অংশগ্রহণের সিদ্ধান্ত কি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হবে, তখন ড. ইউনূস বলেন, “না, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, অন্যান্য দলও আইনি সীমাবদ্ধতার কারণে অংশগ্রহণে সমস্যা দেখতে পারে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট