1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

দিনাজপুর কাহারোলে বাংলাদেশ স্কাউটস দিবসে কৃতি স্কাউটদের সংবর্ধনা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
কাহারোলে বাংলাদেশ স্কাউটস দিবসে কৃতি স্কাউটদের সংবর্ধনা
কাহারোলে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ উপলক্ষে কৃতি স্কাউটদের সংবর্ধনা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ উপলক্ষে কৃতি স্কাউটদের সংবর্ধনা প্রদান ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার বিকেলে বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা স্কাউটস ভবনে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্কাউটস ভবন থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক নিজেই। একইসাথে “পরিচ্ছন্নতা অভিযান” পরিচালনা করা হয়।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাহারোল উপজেলা স্কাউটস সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, যিনি তার বক্তব্যে বলেন, “আমাদের সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে স্কাউটস ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, দিনাজপুর জেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, রংপুর অঞ্চল স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, কাহারোল উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়,  কৃতি স্কাউটদের হাতে সম্মাননা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি স্কাউটদের হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেন, যা তাদের অনুপ্রেরণায় রূপান্তরিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট