1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য, পশু পরিবহণ, হাট ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের গরিব ও হতদরিদ্র শ্রেণির মানুষ, যারা চামড়া বিক্রির অর্থের ওপর নির্ভর করেন। এই অনিয়মের অবসান হওয়া এখন সময়ের দাবি।”

তিনি চামড়ার বাজারে সিন্ডিকেটের প্রভাবের বিষয়টি উল্লেখ করে বলেন,  “কোনো প্রভাবশালী মহল বা সিন্ডিকেট যেন চামড়ার বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

এছাড়া, পশু পরিবহণ ও হাটে বিক্রির সময় পশুর প্রতি নির্দয় আচরণ বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং চামড়া প্রক্রিয়াজাতকরণে ইটিপি ব্যবহারে কঠোরতা আরোপের নির্দেশও দেন তিনি।

এই কমিটির নেতৃত্বে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার সঙ্গে আরও থাকবেন— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, ধর্মীয় প্রতিষ্ঠান ও চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি।

প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে বলেন, “মানুষের অধিকার রক্ষা করতে হবে। যেন চামড়ার প্রকৃত মূল্য তারা পান এবং ঈদের মৌসুমে কোনও বিশৃঙ্খলা বা অরাজকতা না তৈরি হয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট