1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণে কেঁপে উঠল শহর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণে কেঁপে উঠল শহর

পাকিস্তানের পূর্বাঞ্চলের প্রধান শহর লাহোর বৃহস্পতিবার সকালে একটি জোরালো বিস্ফোরণে কেঁপে উঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে শহরের ওয়ালটন রোড এলাকা। এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই সময়ে ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ভূপাতিত ড্রোনটি ভারত থেকে পরিচালিত হচ্ছিল।

বিস্ফোরণের প্রকৃতি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এই ঘটনার পেছনে কাশ্মীর ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার গভীর রাতে ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়। এর জবাবে পাকিস্তানও পাল্টা গোলাবর্ষণ করে, যাতে ১৫ জন বেসামরিক ভারতীয় নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হন বলে ভারতের সেনাবাহিনী জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যা পুরো উপমহাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট