1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন।

শনিবার (১০ মে) সকালে পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতি পিরোজপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শাহ আলম। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন মো: সিরাজুল ইসলাম খান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগের আহ্বায়ক, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা এবং শিক্ষক নেতৃবৃন্দ গাজী মো: শাহজাহান, মো: আবু সুফিয়ান, মোহাম্মদ এনায়েত কবির খান, মো: বাদশা মিয়া ও মো: আসাদুজ্জামান খান।

সভায় বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি “চাকরি জাতীয়করণ” নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এক দফা আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বে নির্বাচিত হন, সভাপতি: মো: শাহ আলম হাওলাদার (প্রধান শিক্ষক, বাইনখালি-মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়), সাধারণ সম্পাদক: মো: ইব্রাহিম ফরাজী (প্রধান শিক্ষক, কিয়াম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক: শশাঙ্ক নন্দী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, টোনা মাধ্যমিক বিদ্যালয়)

নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট