1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি, নগর ভবনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি, নগর ভবনে বিক্ষোভ ও অবাঞ্ছিত ঘোষণা

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব না দেওয়ায় ইশরাক হোসেনের সমর্থকেরা টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা দাবি করছেন, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে হবে।

শনিবার (১৭ মে) টানা তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে “অবাঞ্ছিত” ঘোষণা করা হয়।

সমর্থকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দুজনকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।” তারা জানান, আগামীকাল রোববারও বিক্ষোভ চলবে।

এই কর্মসূচি ‘ঢাকাবাসী’ প্লাটফর্মের ব্যানারে চলছে, যার নেতৃত্বে আছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, “দাবি আদায়ে আন্দোলন চলবে।”

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস রয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচরাচর কাজ করেন। কিন্তু আন্দোলনের কারণে তিনি সেখানে যাননি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন। গত ২৭ মার্চ আদালত তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

রায় ও গেজেটের এক মাস পার হলেও এখনো ইশরাক হোসেনের শপথ গ্রহণ হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকেরা।

নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট সত্ত্বেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে তার সমর্থকেরা। নগর ভবনে বিক্ষোভ, হুঁশিয়ারি ও “অবাঞ্ছিত” ঘোষণার মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট