1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ রয়েছে, হুমকিমূলক বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ নিয়ে হুমকি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ করিডোর নিয়ে হুমকিমূলক মন্তব্য করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেয়া বিতর্কিত বক্তব্যের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এও (পূর্বের টুইটার) তিনি এমন বার্তা দিয়েছেন।

 

রোববার (২৫ মে) হিমন্ত এক্সে পোস্ট করে বলেন, “বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক আছে, দুটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

 

তিনি মন্তব্য করেন, “চিকেন নেক করিডোর নিয়ে যারা ভারতকে হুমকি দেয়, তাদের মনে রাখা উচিত, বাংলাদেশেও একই ধরনের ভূ-ভৌগোলিক দুর্বলতা রয়েছে।”

 

বাংলাদেশের দুটি চিকেন নেক করিডোর নিয়ে তাঁর মন্তব্য: দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ করিডোর, যা রংপুর বিভাগকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ করিডোর, যা চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে একমাত্র সংযোগ রক্ষা করে।

 

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন: “আমাদের একটি চিকেন নেক আছে, কিন্তু বাংলাদেশের দুটি। যদি বাংলাদেশ ভারতের চিকেন নেক আক্রমণ করে, তাহলে আমরাও বাংলাদেশের দুটি চিকেন নেক আক্রমণ করব। বাংলাদেশের চট্টগ্রাম করিডোর ঢিল ছোড়া দূরত্বে।”

 

এই বক্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বাংলাদেশবিরোধী হুমকি হিসেবে দেখা হচ্ছে। এটি বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য উদ্বেগজনক বার্তা বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট