1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

সালাহউদ্দিন আহমদের গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সালাহউদ্দিন আহমদের গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই অভিযোগপত্র তুলে দেন সালাহউদ্দিন আহমদ।
অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের এসবি শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম এছাড়াও অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “২০১৫ সালের ১০ মার্চ আমাকে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয়। এরপর দীর্ঘ ৬৮ দিন আমি নিখোঁজ ছিলাম। এই ঘটনার জন্য আমি ন্যায়বিচার চাই।” তিনি জানান, মামলার প্রক্রিয়ায় আরও অনেকের নাম উঠে আসবে। তদন্ত সঠিকভাবে হলে গুম ও মানবতাবিরোধী অপরাধের প্রকৃত সত্য উন্মোচিত হবে।
সালাহউদ্দিন বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচার যেভাবে হবে, আমি তা মেনে নেব। তবে আমি চাই, যারা গুমের সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি হোক।” তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ায় সুবিচার প্রতিষ্ঠা পাবে এবং এটি একটি নজির স্থাপন করবে।
২০১৫ সালের ১০ মার্চ নিখোঁজ হওয়ার পর সালাহউদ্দিনকে ১১ মে ভারতের শিলংয়ে উদ্ধার করে স্থানীয় পুলিশ। সেখানে অনুপ্রবেশের মামলায় তিনি আটক হন। ২০১৮ সালে ভারতের নিম্ন আদালত ও ২০২৩ সালে আপিল আদালতে খালাস পাওয়ার পর দেশে ফেরার অনুমতি পান।
২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন সালাহউদ্দিন। তিনি জানান, দেশে ফেরার পর থেকে তিনি তার গুমের বিচার চান এবং তার মতো অন্য ভুক্তভোগীরাও যেন সুবিচার পান, তা নিশ্চিত করতে চান। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেন, “এটি শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এটি জাতির দাবিও।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট