1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আইসিসি বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইইউর, সমর্থনে জাতিসংঘ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
আইসিসি বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইইউর, সমর্থনে জাতিসংঘ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে আদালতের স্বাধীনতা ও কার্যক্রমে ‘সম্পূর্ণ সমর্থন’ প্রদানের অঙ্গীকার করেছে সংস্থাটি। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (৫ জুন) ঘোষণা দেন যে, গাজায় যুদ্ধাপরাধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তের প্রতিক্রিয়ায় আইসিসির চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যেসব বিচারক নিষেধাজ্ঞার শিকার, সোলোমি বালুঙ্গি বোসা (উগান্ডা), লুজ দেল কারমেন ইবানেজ কারানজা (পেরু), সোফি আলাপিনি গ্যানসো (বেনিন), বেটি হোহলার (স্লোভেনিয়া)।

আইসিসি একে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে জানায়, এই আদালত লাখো নির্যাতিত মানুষের জন্য ন্যায়বিচারের প্রতীক।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেন, “আইসিসির স্বাধীনতা রক্ষা করতে হবে। এই আদালত গুরুতর অপরাধের বিচার করে এবং ভুক্তভোগীদের কণ্ঠস্বর তুলে ধরে।”

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক বলেন, “বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আইনের শাসনের পরিপন্থী। আমি এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”

ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আইসিসিকে আন্তর্জাতিক ন্যায়বিচারের ‘ভিত্তিপ্রস্তর’ হিসেবে উল্লেখ করেন এবং আদালতের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।

২০১৮ সাল থেকে বিচারক বোসা ও ইবানেজ আইসিসিতে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে তারা আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত অনুমোদনে ভূমিকা রাখেন।
পরে ২০২১ সালে আদালত তালেবান ও আফগান বাহিনীর অপরাধের ওপর গুরুত্ব দেয়।

২০২৩ সালের নভেম্বরে আইসিসি বিচারকরা নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষাপ্রধান গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মার্কো রুবিও দাবি করেন, বিচারক গ্যানসো ও হোহলার এ সিদ্ধান্তে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালেও ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ইস্যুতে তৎকালীন প্রধান কৌঁসুলি ফাতু বেনসৌদার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
চলতি বছরের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদ আইসিসির বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপের পক্ষে ভোট দেয়, বিশেষ করে নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট