1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

কোরবানির দুই দিনে নিটোরে আহত ৬৪১ জন, জরুরি অস্ত্রোপচার ১৮১ জনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
কোরবানির দুই দিনে নিটোরে আহত ৬৪১ জন, জরুরি অস্ত্রোপচার ১৮১ জনের
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় কোরবানির সময় দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছেন মোট ৬৪১ জন। তাদের মধ্যে ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে এবং ২০৭ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (৮ জুন) নিটোর কর্তৃপক্ষ এই তথ্য জানায়। জানা যায়, কোরবানির পশু কেনা, জবাই, কাটাকুটি ও মাংস প্রস্তুতের সময় অসাবধানতা বা অনভিজ্ঞতার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের আগের দিন ও ঈদের দিন মিলিয়ে পশুর লাথি-গুঁতা, চাকুর আঘাত, হাত-পা কাটা, রগ ছেঁড়া সহ নানা কারণে মানুষ নিটোরে ছুটে আসেন।

ঈদের প্রথম দিনে নিটোরে চিকিৎসা নিতে আসেন ৩২৫ জন। এর মধ্যে ১০২ জনের জরুরি অপারেশন করতে হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে আহত হন ৩১৬ জন। তাদের মধ্যে ৭৯ জনের অপারেশন ও ৮৫ জনকে ভর্তি করতে হয়।

রোববার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই একের পর এক আহত রোগী হাসপাতালে আসছেন। দুপুর ১২টা পর্যন্ত নিটোরে ৭০-৮০ জন নতুন রোগী চিকিৎসা নিতে এসেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিটোরের জরুরি বিভাগের কনসালটেন্ট ডা. রিপন ঘোষ জানান, “ঈদের দিন যারা এসেছেন, তাদের অধিকাংশ কোরবানি করতে গিয়ে হাত-পা কেটে ফেলেছেন। অনেকে রগ ছিঁড়ে ফেলেছেন। আগের দিন যারা এসেছেন, তারা পশু কিনতে গিয়ে লাথি খেয়ে আহত হয়েছেন। গুরুতর নয় এমনদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

প্রতিবছর কোরবানির সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা বলছেন, পশু জবাই ও মাংস কাটার সময় সচেতনতা ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট