1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কাহারোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পরিবেশবান্ধব উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
কাহারোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পরিবেশবান্ধব উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান

দিনাজপুরের কাহারোল উপজেলায় ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৩ জুন ২০২৫, শুক্রবার বিকেলে কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কাহারোল উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডা. হাবীবা খাতুন এবং কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্তরের কৃতি সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ইউএনও মোঃ আমিনুল ইসলাম শিক্ষার্থীদের হাতে তুলে দেন একটি করে সম্মাননা ক্রেস্ট ও একটি করে পরিবেশবান্ধব গাছ। তিনি বলেন, “এই সম্মাননা শুধু একজন শিক্ষার্থী নয়, পুরো পরিবারের, পুরো কাহারোলের গর্ব। পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে আমরা শুধু সম্মান জানাইনি, পরিবেশ রক্ষায়ও একটি বার্তা দিয়েছি।”

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের আগামীর জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে তাদের অবদানের প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই সংবর্ধনাকে তাদের জন্য প্রেরণাদায়ক বলে অভিহিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট