1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে মৎস্য প্রদর্শনীর উপকরণ হিসেবে ছাগল ও স্টাইবোফোম বক্স বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
কাহারোলে মৎস্য প্রদর্শনীর উপকরণ হিসেবে ছাগল ও স্টাইবোফোম বক্স বিতরণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় মৎস্য অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট-এর আওতায় মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী এবং মাছ চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ হিসেবে ছাগল এবং এস.এস কাভার্ড স্টাইবোফোম বক্স বিতরণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় মাছ চাষ ও সংরক্ষণ পদ্ধতি উন্নত করতে প্রদর্শনী মালিকদের এই সহায়তা প্রদান করা হয়। উপকারভোগীরা পেয়েছেন উন্নত জাতের ছাগল, এস.এস কাভার্ড (স্টেইনলেস স্টিল আবৃত) স্টাইবোফোম বক্স, ও মাছের খাদ্য বিতরণের অন্যান্য উপকরণ। এসব উপকরণ মাছ সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

উক্ত কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই পদ্ধতিতে মৎস্য উৎপাদন এবং সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। এস.এস কাভার্ড স্টাইবোফোম বক্স ব্যবহার করলে মাছ পরিবহন ও সংরক্ষণ আরও দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যসম্মত হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, এ ধরনের প্রদর্শনী কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং আরও বেশি মৎস্যজীবীকে প্রকল্পের আওতায় আনা হবে। এতে মাছ চাষে আগ্রহ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট