1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

নেছারাবাদে সড়ক উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ ব্রিজ রূপান্তরের দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
নেছারাবাদে সড়ক উন্নয়ন ও ব্রিজ রূপান্তরের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক দুই লেনে উন্নীতকরণ এবং পাঁচটি অতি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ গার্ডার ব্রিজে রূপান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের সড়কে সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “নেছারাবাদ উপজেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। প্রতিদিন শতাধিক ট্রাক মালামাল পরিবহন করে এবং কয়েক শতাধিক যানবাহন চলাচল করে এই সড়কে। অথচ সড়কটি এতটাই সরু যে, প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয়।”

মানববন্ধনে জানানো হয়, কামারকাঠি থেকে গড়িয়ারপাড় পর্যন্ত রয়েছে ৫টি বেইলি ব্রিজ, যেগুলো বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান, গড়িয়ারপাড় থেকে বানারীপাড়া হয়ে নেছারাবাদ পর্যন্ত সড়কটি দুই লেনে উন্নীত করা হোক এবং বেইলি ব্রিজগুলো দ্রুত গার্ডার ব্রিজে রূপান্তর করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ শফিকুল ইসলাম ফরিদ, আহ্বায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি ও সাবেক পৌর মেয়র, মোঃ কাজী কামাল, সদস্য সচিব, পৌর বিএনপি, হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন ছালেহী, দফতর সম্পাদক, জমইয়্যাতে হিযবুল্লাহ, মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, সাবেক সভাপতি, ছাত্র হিযবুল্লাহ, মাওলানা মোঃ আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক, জমইয়্যাতে হিযবুল্লাহ (নেছারাবাদ শাখা)। আন্দোলনকারীরা হুঁশিয়ার করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট